
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামে এক গাভী একসাথে তিনটি বাছুর প্রসব করেছে। গাভীটির মালিক স্থানীয় কৃষক আক্তিয়ার রহমান। বর্তমানে বাছুর তিনটি সুস্থ রয়েছে।
কৃষক আক্তিয়ার রহমান বলেন, “আমি কখনো ভাবিনি আমার গাভী তিনটি বাছুর প্রসব করবে। এখন আল্লাহর রহমতে বাছুরগুলো সুস্থ আছে।”
খবর পেয়ে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নীলিমা আক্তার হ্যাপি এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (LEO) ডা. কমলাকান্ত পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় কর্মকর্তারা জানান, “একটি গাভীর একসাথে তিনটি বাছুর প্রসব করা বিরল ঘটনা। তবে সঠিক পরিচর্যা ও যত্ন পেলে গাভী ও বাছুরগুলো সুস্থভাবে বেড়ে উঠবে।”
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com