
দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে বাড়ির আঙিনায় গর্তের পানিতে ডুবে ৯ মাস বয়সী শিশু তাবাচ্ছুমের মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বাবা তরিকুল ইসলাম স্থানীয় কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, দুপুর ২টার দিকে তাবাচ্ছুম বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ টিউবওয়েলের পাশে পানি রাখার জন্য তৈরি গর্তে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে তাবাচ্ছুম মৃত্যুবরণ করেছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানেন না। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বাড়ির আশেপাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com