
দৈনিক পদ্মা সংবাদ।
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দীন খান (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ফরিদ উদ্দীন খান চারুলিয়া গ্রাম গ্রামের বাসিন্দা এবং নজরুল ইসলাম খান মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের ভেতরে একজন ব্যক্তি দীর্ঘসময় অবস্থান করলেও কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের ভেতর থেকে ফরিদ উদ্দীন খানের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com