
দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম শুক্রবার (১৮ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী ও গড়গড়ি নামক দুটি আশ্রয়ণকেন্দ্রর ৬৫ টি নির্মাণাধীন ঘর পরিদর্শন ও উপকারভোগীদের সাথে কুশলাদি বিনিময় করেছেন।

এসময় তিনি নির্মাণ কাজের গতিপ্রকৃতি পর্যালোচনা করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com