
দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে দর্শনার বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা পৌর এলাকার পাঁচটি মন্দির সরেজমিনে পরিদর্শন করেন তারা।
মন্দির পরিদর্শনের সময় ছাত্রনেতারা প্রতিটি মন্দিরের সভাপতি, সম্পাদক ও পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন। তারা পূজার আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরেন।
পরিদর্শনে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান অনিক। এ সময় তার সঙ্গে ছিলেন আবিদ হাসান রিফাত, সোহান ইসলাম, রাতুল, সাইফুর রহমান অনিক, শাহরিয়ার রোহোমত আল সাহাব জোয়ার্দার, কে এ মুসাফির, আরমান, তৌহিদ, মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিরা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com