
অনলাইন ডেস্ক।
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার নিবন্ধনে বয়সসীমা কমিয়েছে সরকার। এখন থেকে আঠারোর্ধ যে কেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি জানান, যাদের বয়স আঠারো বছরের বেশি হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com