
নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা হতে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী “রাসেল” র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
২৩ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রাসেল (৪২)’কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী রাসেল (৪২) ও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিম লাইজু (২৬)’কে গণধর্ষণ করে অজ্ঞাত স্থানে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ভাষ্যমতে তিনি গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীদের দ্বারা গণধর্ষণের শিকার হলে তার পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮(১২)১৯, ধারা- ৯(৩) তৎসহ ৩৪১/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬ দন্ড বিধি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী) ২০০৩। মামলার পর আসামীরা আত্মগোপন করে ও পলাতক থাকে। অতঃপর গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী রাসেল (৪২), পিতা- সিরাজ, স্থায়ী সাং- মুক্তারকান্দী, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, এ/পি- সাং- দক্ষিণ শিয়াচর (মিলন ড্রাইভারের বাড়ির ২য় তলার ভাড়াটিয়া), থানা- ফতুল্লা মডেল, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী রাসেল’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com