
নিজস্ব প্রতিবেদক।
প্রাক-ইসলামি যুগে আরব সমাজে যখন ‘জোর যার মুল্লুক তার’ নীতির প্রচলন ছিল তখন পেশিশক্তির জোরে খুনখারাবি, হত্যাকাণ্ড, চুরি-ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ঘুষ-দুর্নীতি—সবকিছুই অবাধে চলত। শান্তির ধর্ম ইসলামের আবির্ভাবে সব রকম হত্যা, রক্তপাত, অরাজকতা, সন্ত্রাস ও সহিংসতাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।দেশ যখন উন্নত শিখরে পৌঁছাতে চলেছে ঠিক সেই মুহূর্তে কিছু দুষ্কৃতকারী নানাবিধ অপকর্মে জড়িত হয়ে অর্থের বিনিময়ে এই জঘন্যরকম খুন,রাহাজানি ঘটিয়ে চলছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ ফেব্রুয়ারী ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী “আমান আলী” হত্যা মামলার প্রধান আসামী ১। আশরাফুল (১৯), পিতা- মৃত স্বপন মিয়া, সাং- আসাদপুর দড়িকান্দি, থানা- হোমনা, জেলা- কুমিল্লা, এ/পি- টাগারপাড় পুলিশ লাইনস বিসমিল্লাহ গার্মেন্টস, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।
গত ২৮ জানুয়ারি ২০২২ তারিখে বন্ধুদের ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী আমান আলী (১৮) হত্যাকান্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ০২/০২/২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একাধিক ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ ০২/০২/২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-১ ছায়াতদন্ত শুরু করে। তারই প্রেক্ষিতে অদ্য ০৩/০২/২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এলাকায় র্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল র্যাব সদর দপ্তরের সহায়তায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রধান আসামী আশরাফুল (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com