
নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয় দিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের নারী দল। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা।
খেলার দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। এরপর চতুর্থ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ২০ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন মুনকি, তবে তার শটটি পোস্টে লেগে ফিরে আসে।
৩০ মিনিটে সাগরিকার নেওয়া শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। অধিনায়ক আফঈদা খন্দকারও পরের মিনিটে গোলের সুযোগ পেলেও থারুশিকাকে পরাস্ত করতে ব্যর্থ হন।
৩৩ মিনিটে উমেলা মারমার নিখুঁত পাসেও সাগরিকা গোল পাননি। তবে ৩৭ মিনিটে শিখা রানীর ক্রসে বল পেয়ে সহজেই জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান সাগরিকা। প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। একের পর এক গোল করে লঙ্কান রক্ষণের ভাঙন ধরায় স্বাগতিকরা। মোট ৯ গোল করে বাংলাদেশের মেয়েরা, শ্রীলঙ্কা করতে পারে মাত্র একটি গোল।
এই জয়ে নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশের দল। প্রথম ম্যাচেই বড় জয় পাওয়া দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com