
সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘন্টা অবরোধে প্রথম দিন ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। অবরোধে নাশকতারোধে যশোরে এবার কঠোর অভিযান চালাতে দেখা যাচ্ছে র্যাবকে। বিগত কয়েকদিনের অবরোধ ও গতকালও যশোরের সড়কগুলোতে পুলিশি টহলের পাশাপাশি র্যাব সদস্যদের শক্ত অবস্থান ছিল।
৫ অক্টোবর ভোর ৬টা থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের এ অবরোধে যশোরের বিভিন্ন সড়ক হরতালের সমর্থনে ও সরকার বিরোধী মিছিলে সরব ছিল। তবে দুরপাল্লার পরিবহন বাদে যশোরসহ আশপাশের জেলাগুলোর রুটে যানবাহন স্বাভাবিকভাবেই ছেড়ে গেছে। হরতালের সমর্থনে বিএনপি-জামাতের নেতাকর্মীদের রাস্তায় শার্ন্তিপূর্ণ মিছিল ও অবস্থান লক্ষ্য করা গেছে।
এদিকে অবরোধ চলাকালে নাশকতা প্রস্তুতি মামলার আসামিদের আটক করতে পুলিশ ও র্যাব ব্যাপক আটক ও তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতা ও হামলার ঘটনায় পরদিন সারা দেশে হরতাল পালন করে বিএনপিসহ সমমনা দলগুলো। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় দলটি। এছাড়া দৃশ্যত আন্দোলনে না থাকলেও পৃকভাবে ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেয় জামায়াতে ইসলামীও। তবে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি চলাকালে ৫ নভেম্বর সকাল থেকেই যশোরের চিত্র ছিল অনেকটা স্বাভাবিক। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড, চাঁচড়ামোড়, খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে বিএনপি-জামায়াতের কর্মীদের খন্ড খন্ডভাবে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া যশোর-ঝিনেদা, যশোর-মাগুরা, যশোর-নড়াইল, যশোর-বেনাপোল ও যশোর-মণিরামপুর সড়কেও খন্ড খন্ড মিছিল বের হয় অল্প সময়ের জন্য। অবরোধ কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ সড়কে পিকেটিংও করেন। তবে তা তেমন প্রভাব ফেলেনি।
এদিন দুরপাল্লার পরিবহন ছাড়েনি। তবে যশোর-খুলনা, যশোর- কুষ্টিয়া, যশোর-নড়াইল, যশোর-মাগুরা, যশোর-মণিরামপুর, যশোর-সাতক্ষীরা, যশোর-বেনাপোল সড়কসহ আরো কয়েকটি সড়কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যান চলাচল করেছে। এদিন যশোরের আইনশৃঙ্খলা ছিল স্বাভাবিক।
এদিন শহরের মণিহার বাসস্ট্যান্ড, মুড়লীমোড়, চাঁচড়া চেকপোস্ট, পালবাড়িমোড় ও খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। অ্যাকশানে দেখা যায় র্যাব যশোরের সদস্যদেরও। বিশেষ করে নাশকতা সৃষ্টি রোধে কাজ করছে। ব্যস্ত স্পট, বড় বাজার, বিভিন্ন মোড়ে ও সড়কে টহল দিচ্ছে র্যাব। এছাড়া নাশকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা মামলার আসামি আটকে গত দুদিন কঠোর অবস্থানে রয়েছে র্যাব। ৪ ও ৫ অক্টোবর যশোর জেলার বিভিন্ন থানার নাশকতা মামলার আসামি আটকে জোর অভিযান চালায় র্যাব। শহরের ঘাপ, নীলগঞ্জ, উপশহর ও বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা বিএনপি জামায়াতের ৮ জনকে গ্রেফতার করে।
দ্বি¦তীয় ধাপের অবরোধ ইসূতে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করেছেন, অবরোধে যশোরে স্বাভাবিকভাবে মিছিল করতে পারছে না বিএনপি নেতা কর্মীরা। শান্তিপূর্ণ মিছিলে বাধা দিচ্ছে, মিছিল থেকে নেতাকর্মীদের আটক করে আতংক সৃষ্টি করা হচ্ছে। নেতা কর্মীদের বাড়ি বাড়ি, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে তল্লাশীর নামে মারপিট করছে।
এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানিয়েছেন, শান্তিপূর্ণ অবস্থানে থেকেই পুলিশ তার দায়িত্ব পালন করছে। আইনশৃংখলা সমুনত রাখতে মাঠে রয়েছে। বিভিন্ন স্পটে বিশৃংখলা সৃষ্টির চেষ্টাকালে অনেককে আটক করা হয়েছে। এছাড়া অনেকের নামে নাশকতা প্রস্তুতি মামলা থাকায় তাদের আটকে অভিযান চালানো হচ্ছে। জানমালের নিরাপত্তা হুমকিতে ফেললে, মিছিল থেকে নাশকতা সৃষ্টি ও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
র্যাব ৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, অবরোধকারীরা যশোরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি। নাশকতা মামলার আসামি আটক অভিযান চালানো হচ্ছে, আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে র্যাব। গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আটক করছে র্যাব।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com