মো: তাওহীদুল হক চৌধুরী,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে ১ কোটি ১৩ লক্ষ টাকা প্রতারনার দায়ে ৩ জনকে আটক করেছে সিআইডি।
১৩ ফেব্রুয়ারী শনিবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশসুপার মো. বশির আহমেদ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সঙ্গবদ্ধ চক্রের ৩ সদস্যকে আটক করার বিষয়টি জানিয়েছেন। আটককৃতরা হলো- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে সুরুজ্জামান মিয়া প্রকাশ কামাল প্রকাশ ফয়সল (৫১, যশোরের বাগারপাড়া উপজেলার জামালপুর গ্রামের আজগর আলীর ছেলে হাবিবুর রহমান প্রকাশ দ্বীপু প্রকাশ শরিফুল ইসলাম (২৫) ও নরসিংদী সদর উপজেলার খাদসিয়া পাঁচদোনা গ্রামের সুন্দর আলীর মেয়ে রিনা বেগম প্রকাশ জামেলা বেগম (৪০)।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, নোয়াখালী, চাঁদপুর, নরসিংদী, মৌলভীবাজার ও জামালপুর জেলার ৬ জন ব্যক্তি থেকে বিভিন্নভাবে প্রতারণা করে আটককৃতরা ধাপে ধাপে মোট ১ কোটি ১৩ লক্ষ টাকা নেয়। জেলার সোনাইমুড়ী থানার প্রতারণার শিকার একটি মাদ্রাসার অধ্যক্ষ মো. ফারুক বাদী হয়ে এই চক্রের বিরুদ্ধে থানায় মামলা করলে মামলার সূত্র ধরে সিআইডি প্রায় ৪ মাস যাবত বিষয়টি তদন্ত করে প্রতারণার সত্যতা পান। তারই সূত্র ধরে সিআইডির এসআই আবু নোমানের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে ঢাকার মাতুয়াইল মহিলা মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত প্রতারকদের আটক করে।
উল্লেখ্য যে, সঙ্গবদ্ধ প্রতারক চক্রটি মানুষদের প্রলোভন দেখিয়ে তাদের কাউকে সৌদি সরকারের অর্থায়নে মসজিদ ও মাদ্রাসা বা কাউকে নতুন বিল্ডিং করিয়ে দেওয়ার কথা বলে কৌশলে টাকা ও জমিজমার প্রয়োজনীয় কাগজপত্রও হাতিয়ে নিয়ে যায়। তাদের এমন কর্মকান্ডের তদন্তকালে জানা যায় তারা নোয়াখালীসহ ৫ জেলার ৭ জন ব্যক্তি থেকে এইভাবে মোট ১ কোটি ১৩ লক্ষ টাকা আত্মসাৎ করে। তাদের গ্রেফতারের খবরে প্রতারনার শিকার আরো লোকজন ইতিমধ্যে সিআইডির সঙ্গে যোগাযোগে করছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com