
খুলনার পাইকগাছায় পৌর বিএনপির আহবায়কসহ বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত বিএনপির ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর রাড়ুলী ইউনিয়নের নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পৌর বিএনপি আহবায়ক সেলিম রেজা লাকি, গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রাশেদ বিশ্বাস, সোলাদানা ইউনিয়নের বয়রঝাপা গ্রামের তরিকুল ইসলাম, গড়ুইখালী ইউনিয়নের বাঁশাখালী গ্রামের মফিজুল ইসলাম টাকু, ফকিরাবাদ গ্রামের রানা মোড়ল, ইমরান হোসেন, কপিলমুনি ইউনিয়নের শেখ ইমাদুল ইসলাম।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ২০২২ সালের রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর রাতে পরিত্যক্ত রাইচ মিলে সরকার বিরোধী নাশকতা চালানোর জন্য পরিকল্পনা করছিল। এ সময় পুলিশের অভিযানে নাশকতা করার সরঞ্জামসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ওই সময় ৬০/৭০ জনের নামে মামলা হয়। এ মামলায় আসামিরা পালাতক ছিলেন। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com