অনলাইন ডেস্ক :
পাকিস্তানে শান্তি বৈঠকে যোগ দিতে ইরানের একটি ৭০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদ এ পৌঁছেছে। দলের নেতৃত্বে রয়েছেন বিদেশমন্ত্রী আব্বাস আরাঘছি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
ইরান জানিয়েছে, তারা সমঝোতায় আগ্রহী হলেও ইউনাইটেড স্টেড-কে কিছু গুরুত্বপূর্ণ পূর্বশর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করা, লেবানন -এ ইসরায়েল -এর আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করা। পাশাপাশি, যুদ্ধবিরতির বিষয়টি ইউনাইটেড ন্যাশন সিকুউরিটি কাউন্সিল -এ স্বীকৃতি দেওয়া এবং পশ্চিম এশিয়ায় নতুন করে মার্কিন সেনা মোতায়েন না করার দাবিও জানিয়েছে তেহরান।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, যিনি আলোচনায় আশাবাদী হলেও সতর্ক অবস্থান নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানকে কড়া বার্তা দিয়েছেন।
দুই পক্ষের উত্তপ্ত অবস্থানের মধ্যেই এই বৈঠক কতটা সফল হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com