
পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আজ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪) নামে দুইজন নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে শহরের বাস
টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। মৃত,মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়ীয়ার মুজাহিদ ক্লাব এলাকার আরমান শেখের ছেলে ও মঞ্জু প্রামাণিক পূর্ব রাঘবপুর এলাকার নুর
আলীর ছেলে। নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীরা জানান, মধু ও মঞ্জু সকালে হোটেলে নাস্তা করতে হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করেন। এ সময় তারা হোটেলের সামনে
লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার
করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা
হয়েছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com