
বাগেরহাটে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলসহ দুই বস্তা গাঁজা ফেলে পালিয়ে গেছে দুই মাদক কারবারি। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশের বক্সের সামনে তারা এ গাঁজা ফেলে চলে যায়।
দুটি বস্তায় মোট ১৬ কেজি গাঁজা ছিল। পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মোটরসাইকেলের মালিককে চিহ্নত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
তিনি বলেন, দশানী পুলিশ চেকপোস্টে সন্দেহজনক এক মোটরসাইকেলকে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। তখন চালক ও আরোহী মোটরসাইকেল এবং দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। দুটি বস্তায় থাকা ৮টি প্যাকেটে ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়। এ দু’জন মাদক কারবারিকে শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। জব্দকৃত মোটরসাইকেলের নিবন্ধন রয়েছে, সেই সূত্র ধরেও তদন্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com