
যশোরের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা আল মামুন (৩০) নামে একজন বাংলাদেশিকে আটক করেছে। সোমবার ভোরে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আব্দুর রহিমের ছেলে।
আটক মামুন পেট্রাপোল থেকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুই সীমান্তের মাঝে পানিতে থাকা কচুরিপনার ভিতর নামার সাথে সাথে ভারত সীমান্ত থেকেই তাকে আটক করে বিএসএফ। এসময় তার কাছ থেকে দুটি টোপলা উদ্ধার করে তারা।
বিজিবি মামুনের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com