
কোটচাঁদপুর সংবাদদাতা।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নে লক্ষীপুর বাজারে প্রগতি মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
শনিবার সকালে প্রগতি মডেল কলেজের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড,শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, দোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাবিল উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আজগর আলী, অধ্যক্ষ, শফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, নবীন ও প্রবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com