
দৈনিক পদ্মা সংবাদ, আন্তর্জাতিক নিউজ ডেস্ক।
আলোর উৎসবে সামিল টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরত জাহান। দীপাবলি উপলক্ষ্যে সারা ঘর জুড়ে প্রদীপ জ্বেলেছেন নায়িকা।
তবে শুধু ঘর সাজানোই নয়, নিজেও সাবেকি সাজে সেজেছেন নুসরত।
বেগুনী রঙের জারদৌসি শাড়িতে সেজেছেন নুসরত, সঙ্গে বেছে নিয়েছেন হালকা গহনা।
তবে নায়িকা একা নন, তাঁর সঙ্গে আলোর উৎসব দীপাবলি উদযাপনে সামিল হয়েছেন যশ দাশগুপ্ত। নুসরতের সঙ্গে কালার ম্যাচ করেই বেগুনী রঙের শেরওয়ানি পরেছেন অভিনেতা।
আরও পড়ুন।
এসএসসি পরীক্ষার্থীরা ফরম পূরণের টাকা ফেরত পাচ্ছে

তবে নুসরতের ফ্যানেদের জন্য এই দীপাবলির উপহার ঈশানের প্রথম ছবি। এই প্রথমবার ছেলের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়িকা। যদিও এই ছবিতে ঈশানের মুখ দেখা যায়নি। তাও বোঝা যাচ্ছে মায়ের সঙ্গে কালার ম্যাচ করেই বেগুনী রঙের পাঞ্জাবী পরেছে একরত্তি।
এদিন একাধিক পোশাকে লেন্সবন্দি হলেন অভিনেতা যশ। একটি সাদা শেরওয়ানি পরে তাঁর ফ্যানেদের দিওয়ালির শুভেচ্ছা জানান অভিনেতা।
সুত্র জি নিউজ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com