অনলাইন ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। দীর্ঘদিন আগে বাম পা হারিয়ে চলাফেরায় সীমাবদ্ধতার মুখে পড়া তাঁর স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাম পা হারানোর পর স্বাভাবিক হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মে নানা সমস্যায় পড়ছিলেন আব্দুর রহিম। তাঁর চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যেই কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com