
চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৩-১১-২৩)।। প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগের র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার বিকেলে বড়বাজার শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে এই জনসভার আয়োজন করা হয়।স্বপ্না খাতুন চিনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ও মহিলা লীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফরোজা পারভীন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর মহিলা ও যুবলীগের সভাপতি পারুলা খাতুন, আলমডাঙ্গা উপজেলা মহিলা ও যুবলীগের সভাপতি মনিরা খাতুন, দামুড়হুদা উপজেলা মহিলা ও যুবলীগের সভাপতি সাহেদা খাতুন, জীবননগর উপজেলা মহিলা ও যুবলীগের সভাপতি কোহিনুর খাতুনসহ নেত্রী কর্মী উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, ‘‘ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনার বিকল্প নেই। তাই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে আমরা সব সময় প্রস্তুত আছি ।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com