
নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
৪ এপ্রিল ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর এলাকায় ০১ জন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অপু (৩২), পিতা-হোসেন, সাং-পূর্ব ইসদাইর, সুগন্ধা আ/এ, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com