
বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে দারুণ খেলেছিল বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে মালেতে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে ঘরের মাঠে ২-১ গোলে জয় পায়। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের দারুণ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় জামাল-সাদরা। এই পারফরম্যান্সের প্রভাব পড়লো ফিফা র্যাংকিংয়েও। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ছয়ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৯ থেকে তারা উঠে এসেছে ১৮৩তম স্থানে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com