
হুমকি দেওয়া সাজ্জাদ হোসেন লাইভে এসে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসিকে হত্যার হুমকি দিয়েছে এক শীর্ষ সন্ত্রাসী।
২৮ জানুয়ারি রাত ১০টা ৩৯ মিনিটে ফেসবুকে লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওসি।
ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরীর অক্সিজেনে ধরে এনে পেটাবো। প্রয়োজনে মরে যাবো, কিন্তু হার মানবো না।’ পুলিশ কমিশনারকে উদ্দেশ করে সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ চাঁদাবাজিসহ তার সন্তান হত্যায় জড়িত। তাকে যাতে বদলি করা হয়।’
এ প্রসঙ্গে ওসি আরিফুর রহমান বলেন, ‘ফেসবুক লাইভে এসে সাজ্জাদের হুমকির বিষয়ে থানায় জিডি করা হয়েছে। গত সোমবারও সাজ্জাদের অন্যতম সহযোগীসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তার চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধে বায়েজিদ থানা-পুলিশের কঠোর অবস্থান রয়েছে। এ কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছে এই সন্ত্রাসী।’
উল্লেখ্য সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com