
১৪ বছর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ৫৭ সেনা সদস্যদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। এছাড়া সামরিক-বেসামরিক কর্মকর্তা, নিহতের স্বজনেরা, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালক নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com