দেশের উন্নয়ন পরিকল্পনার জন্য নাগরিকের সঠিক সংখ্যা জানা জরুরি। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জন্ম নিবন্ধন। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়ও বিষয়টি অন্তর্ভূক্ত। চুৃয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একের অধিক জন্ম নিবন্ধন আইনগতভাবে অবৈধ। এজন্য ব্যাপক জন সচেতনতা তৈরি করতে হবে। একটি রাষ্ট্রের সঠিক পরিকল্পনা এবং বাজেট প্রণয়নের বিষয়ে জন্ম এবং মৃত্যু নিবন্ধন যদি হালনাগাদ না থাকে তাহলে ওই পরিকল্পনায় ব্যাপকভাবে প্রভাবিত হয়। যদি একজনের একাধিক জন্ম নিবন্ধন। তাহলে জনসংখ্যা বেশি দেখাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জন্ম ও নিবন্ধন করা।
তিনি আরও বলেন, আজকের আলোচনায় সবাই একবাক্যে স্বীকার করেছেন সার্ভারের সমস্যার কথা। এটি খুব সহসায় কেটে যাবে। আমরা জেনেছি নতুন সার্ভারের ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং ক্ষেত্র বিশেষে কিছু সমস্যা থাকতে পারে। হয়ত সেন্ট্রাল সার্ভারে সঠিকভাবেই কাজ করছে, ফিল্ডে এটি সঠিকভাবে সংক্ষরণ এবং এর যে কানেক্টিভিটি, কারিগরি কারণে অনেক ক্ষত্রে হয়ত স্লো হতে পারে। বিষয়গুলো আমরা উব্ধর্তন কর্তৃপক্ষকে পত্রাকারে জানিয়েছি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুৃয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ব্রাঞ্চ) নাজিম উদ্দীন আল আজাদ, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গির আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়া।
চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও স্থারীয় সরকারের সহকারী পরিচালক শাহিদুল আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, শংকরচন্দ্র ইউপি সচিব মাসুদুর রহমান, বেগমপুর ইউপি সদস্য আহমেদ কায়েস, গ্রাম পুলিশের দফাদার বিপুল দাস। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম ক্বারী কবির আহমেদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বাবু সুনিল মল্লিক।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com