
নিজস্ব প্রতিবেদক ।। বহুমুখী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়স্হ বহুমুখী মানব কল্যাণ সংস্থার কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফ, এ্যাড মনিবুল হাসান পলাশ , প্রজেক্ট কো অডিনেটর নাঈম সরোয়ার, নাসির জোয়ার্দার, সোহেল রানা, হামিমুজ্জামান সুমন প্রমুখ। এছাড়া মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুড়ায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে বিজয় দিবস উপলক্ষে বিজয় রালি ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com