
বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র পেয়েছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত। তবে তাকে খেলার জন্য এখনও দু’টি ধাপ বাকি রয়েছে। সেই দু”টির একটি বাংলাদেশের পাসপোর্ট পাওয়া। অপরটি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন।
এই দু;টি ধাপ দ্রুত সম্পন্ন করতে পারলেই আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে সামিতের। শামিতের বাবা-মা দু’জনই বাংলাদেশি হওয়ায় পাসপোর্ট পেতে খুব একটা সমস্যা না হওয়ারই কথা। যেনমটা হামজা চৌধুরীর ক্ষেত্রে হয়েছে।
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হওয়া লেস্টার সিটির সাবেক মিডফিল্ডার ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার পর পেয়ে যান। ঠিক তেমনি কানাডার জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা শামিতের জন্য পাসপোর্ট পাওয়া সহজ হতে পারে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com