
নতুন ১০০০ টাকা মূল্যমানের নোট আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাজারে আসছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১০০০ টাকা মূল্যমানের এ নোট গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০০ টাকা মূল্যমানের এ ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।
নতুন এ নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com