
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে হাজী সেলিম উদ্দিন ভূঁইয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
শনিবার আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত সেলিম উদ্দিন ভূঁইয়া হেসাখাল ইউনিয়ন দায়েমছাতী গ্রামের বাসিন্দা। তিনি হেসাখাল ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল শনিবার। এ দিন বিকাল ৩টার দিকে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলন হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় শোডাউন দেয় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা। শোডাউনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। সম্মেলন শেষে আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাউন করে বাঙ্গড্ডা পশ্চিম বাজার পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাদের ওপর হামলা চালায় মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা। হামলায় অন্তত ৫জন আহত হয়েছেন। তাদের মধ্যে সেলিম উদ্দিন ভূঁইয়া নিহত হয়েছেন। তাৎক্ষণিক বাকিদের পরিচয় জানা যায়নি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com