বিএনপি-জামায়াত অপশক্তির সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল।
আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টায় রাজধানীর কামরাঙ্গীচরে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সমাবেশে কেন্দ্রীয় ১৪ দল নেতারা বক্তব্য রাখবেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com