
রাশিদা য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক, দৈনিক পদ্মা সংবাদ।
বিদায়ী বসন্ত আজ
ভাঙ্গনের তীরে,
গড়তে চায়না নীড়
নদীর উপকূলে।
জীবন এখন এক
এলোমেলো শব্দ…
বৈশাখী ঝড়ের তান্ডব!
দুর নগরীর অস্পষ্ট আহ্বান
প্রতিধ্বনিত সাদর সম্ভাষণ
বিদায়ী বসন্ত আজ
ঝরা ফুলের সাজ…
সাজানো বাগান শূন্যে পড়ে
অস্ফুট এক আর্তনাদে;
কেমনে করবে বরণ অতিথি রে
বিদায়ী বসন্ত আজ দ্বারে!
রচনা কাল-২০০২
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com