অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশিষ্ট অভিনেত্রী শর্মিলী আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে বাংলা নাটক ও চলচ্চিত্রে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হল।
প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com