
বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে পোল্ট্রি ব্যবসায়ী দম্পতির ওড়নায় পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তরুণ ওই দম্পতি মৃত কালাম হোসেনের ছেলে মোঃ ইয়ামিন (২৮) এবং ইয়ামিনের স্ত্রী মোছা তনু (২৪)।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বাহদুরপুর বাজারের জনৈক আব্দুর রহিমের বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ জানিয়েছে, মৃত ইয়ামিন গত ১ সপ্তাহ আগে উল্লিখিত বাসাটি ভাড়া নেন। ইতোপূর্বে তারা যশোরের পুলেরহাটে বসবাস করতেন। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য তিনি নিজের বাড়ি ও জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির ৬ মাসের একটি সন্তান রয়েছে। শুক্রবার ভোরে প্রতিবেশিরা বাচ্চার কান্নার শব্দে ঘরের ভেতর জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর তারা আশেপাশের লোকজনকে খবর দেন। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানার বাহাদুরপুর বাজারের পাশের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com