
রিও ডি জেনিরো : ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি আবাসিক এলাকায় এক বিমান বিধ্বস্তে শনিবার এক শিশু সহ পাঁচজন মারা গেছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানায়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছোটো আকারের বিমানটিতে নিহতদের সবাই ভ্রমণ করছিলেন কিনা দমকলকর্মীরা তা নিশ্চিত করতে পারেনি। খবর সিনহুয়া’র।
বিমানটি ছিল এক ইঞ্জিন চালিত আরভি-১০। বিমানটিতে এক পাইলট ও তিনজন যাত্রীর আসন ছিল।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com