ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
দিল্লি থেকে পিটিআই জানায়, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস সিংয়ের মৃত্যুর খবর ঘোষণা করে। রাত ৮টা ৩০ মিনিটের দিকে তাকে গুরুতর অস্স্থু অবস্থায় এই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্য খারাপ ছিল।
খবরে বলা হয়, মনমোহন সিং কে রাত ৮.০৬ টায় এইমস দিল্লিতে মেডিকেল ইমার্জেন্সিতে আনা হয়। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি এবং ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।
তিনি স্ত্রী গুরচরণ সিং ও তিন কন্যা রেখে গেছেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com