দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতের হাতে আটক ১৫ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়েছে বিএসএফ।গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বিভিন্ন সময়ে আটক হওয়া এ ১৫ জনকে ভারতের ৩২ বিএসএফ দীর্ঘ প্রক্রিয়া শেষে ফেরত দেয়। তারা ভারতের হরিয়ানা রাজ্যের নারনাউল জেলখানায় বন্দি ছিলেন।
হস্তান্তর শেষে প্রাথমিক যাচাই-বাছাই করে বিজিবি তাদের দর্শনা থানায় হস্তান্তর করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com