শম্পা ঘোষয়
পশ্চিমবঙ্গ ভারত।
নদীর উপর বিপজ্জনক ভাবে ঝুলে আছে যে সাঁকোটি,
আমি তার ওপর পার করেছি বিপদ সংকেত.
সংকুচিত ইচ্ছায় শূন্যতার পরিসীমা মাপার ছিল ;
ঝুল বারান্দার গায়ে যেভাবে ওঠে জলজ উদ্ভিদ -
নব্যতার ভাষণে যেন মুখরিত অনেকটা সেরকমই.
সান্দ্র পথ অভিযানে মত্ত আমি ভালোবাসার নৈরাশ্য টানে,
চতুর খেলোয়াড় আমি নই তবু ভাবনায় আঁচড়ে দেবার মত দাগ কেটে যায়
কেউ কেউ .
অতি বুবুক্ষ দিনে জল তরঙ্গ কাটিয়ে তারাগুলো ছিড়ে সাজিয়ে দেবো আলপনা.
ভালোবাসার সর্বশেষ ভ্রুণজন্ম নেওয়া পর্যন্ত
এ পৃথিবীর বুকে -
জেগে থাকবো আমি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com