
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল অবৈধভাবে সীমান্ত অতিক্রমের পর তিনজন বাংলাদেশিকে আটক করেছে। গত ৩১ ডিসেম্বর রাতে সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা নারায়নগঞ্জ এবং সাতক্ষীরার অধিবাসী।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বিজিবি সদস্যরা খবর পান বাংলাদেশি কয়েকজন নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করবে। এর ভিত্তিতে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান করে। পরবর্তীতে রাত পৌনে ১২টার দিকে ওই তিনজন ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা আটক করেন। তাদের মধ্যে একজনের কাছ থেকে ২টি ভারতীয় পোকো মোবাইল উদ্ধার করা হয়।
আটকরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানান, তারা দুই মাস পূর্বে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com