
ভোরের আলো ফোটার আগেই সাধারণ ভোটারদের মাঝে ছুটে গিয়েছেন বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে মাগুরা-শ্রীপুর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থণা করেছেন তিনি।
ক্রিকেট ছেড়ে রাজনীতিতে এসে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। পরিবর্তন এনেছেন নিজের চালচলনে। সেই ভোরে ঘুম থেকে উঠে ভোটারদের মাঝে ছুটে চলা। যা চলে গভীর রাত পর্যন্ত। রাজনৈতিক সভা-সমাবেশে যোগ দিয়ে ঘণ্টায় ঘণ্টায় বক্তৃতা শুনতে অভ্যস্ত হয়েছে পড়েছেন বিশ্বসেরা এ ক্রিকেটার।
নির্বাচনী প্রচারণার শেষ সময়ে শুক্রবার সকাল ৮টার আগেই নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ করেন নৌকার এ প্রার্থী। তিনি ভোর থেকেই শহরের বিভিন্ন অলি-গলি ঘুরে পথচারীদের সাথে হাত মিলিয়ে নৌকা প্রতীকে ভোট প্রদানের কথা বলেন। শহরের মোল্লাপাড়া, স্টেডিয়ামপাড়া, কলেজপাড়া, ভায়নাসহ বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কথা বলেন। পাশাপাশি ৭ জানুয়ারি সকাল ৮টায় পাড়া প্রতিবেশি, আত্মীয়-স্বজনকে নিয়ে ভোট দেয়ার আহ্বানও জানান।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com