
রাজধানীর মগবাজারে বাসে আগুন দেওয়ার সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানায়নি পুলিশ। তবে ওই দুই ব্যক্তিকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
আটককৃতদের কাছ থেকে বোতল ভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড় জব্দ করা হয়েছে।
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তৃতীয় দফায় সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় ও শেষ দিন চলছে। অবরোধে রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় কম গণপরিবহন চলতে দেখা গেছে। ফলে রাস্তায় যানজট নেই।
এদিন রাজধানী থেকে স্বল্প আকারে দূর পাল্লার যানবাহন ছেড়ে গেছে। তবে যাত্রী সংখ্যা কম।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com