
মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদল ২ জন কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে হোসেন আলী ও নুর মোহাম্মদ। তারা যুবদল ও ছাত্রদল কর্মী।
আহত হোসেন আলী বলেন, বৃহস্পতিবার রাস্তার উপর গরু বাধাকে কেন্দ্র করে তাদের সাথে বাকবিতণ্ডা হয় একই এলাকার জিহাদ নামে এক যুবকের। শুক্রবার বিকালে হোসেন ও তার ভাই নুর মোহম্মদ স্থানীয় বাজারে যাওয়ার সময় জিহাদ ও তার পিতা হাসানসহ অজ্ঞাত ৮/১০ তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। পরে রক্তাক্ত জখন করে তারা ফেলে চলে যায়। এ বিষয়ে মণিরামপুর থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। আহতরা বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com