
মহেশপুরে স্বর্ণ ও মাদক ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলিতে চাচা-ভাজিতা হত্যা মামলার এক আসামি আ. জলিল (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে চুয়াডাঙ্গা জেলার হাসানহাটি গ্রামের জামাই বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক জলিল মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আব্দার মন্ডলের ছেলে। মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বর্ণ ও মাদক চোরাচালানী ব্যবসার টাকা ভাগবাটোয়ারা নিয়ে বাঘাডাঙ্গা গ্রামের শামীম হোসেন ও তরিকুল ইসলাম মাঝে দুই মাস আগে দ্বন্দ্ব শুরু হয়। ওই দ্বন্দ্বের জেরে গত বুধবার বিকেলে সংঘর্ষে জড়ান তারা। এসময় নিজ বাড়ি ছাদ থেকে ৩ রাউন্ড গুলি ছুড়েন তরিকুল। এতে শামীম হোসেন ও তার চাচা মন্টু মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার পর নিহত শামীমের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা জোড়া হত্যা মামলায় এজাহারনামীয় ৩ নম্বর আসামি আ. জলিলকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com