মাগুরা জেলার সদর থানা হতে ৮.৫০০ (আট কেজি পাচঁ শত) গ্রাম গাঁজাসহ ০২ জন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন
অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই
নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও
সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ
মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব
জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ র্যাব-৬,
সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের
মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, মাগুরা জেলার সদর থানার মাধবপুর গ্রামস্থ
এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে
অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে
উক্ত আভিযানিক দলটি একই তারিখ রাত আনুমানিক ১২:১০ ঘটিকার সময় মাগুরা
জেলার সদর থানার মাধবপুর গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক
ব্যবসায়ী ১। মনি কুমার বিশ্বাস (৪৫), পিতা- মৃত নগেন্দ্রনাথ বিশ্বাস,
সাং-মাধবপুর ২। অরুণ কুমার বিশ্বাস (৪৬), পিতা- মৃত জিতেন্দ্রনাথ
বিশ্বাস, সাং- মালন্দ, উভয় থানা- সদর, জেলা-মাগুরাদ্বয়কে গ্রেফতার করে। এ
সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে অবৈধ
মাদকদ্রব্য গাঁজা ৮.৫০০ (আট কেজি পাচঁ শত) গ্রাম, ০২ টি মোবাইল, ০২ টি
সিমকার্ড এবং নগদ ২৭৮০/-টাকাসহ উদ্ধার করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মাগুরা জেলার সদর থানায়
হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com