
খেলাধুলা ডেস্ক।।
বাংলাদেশ জাতীয় দলের পেসার শহিদুল ইসলাম ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। তাকে সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
শহিদুল এন্টি ডোপিং বিধির ২.১ ধারা ভেঙেছেন। ২৭ বছর বয়সী পেসারের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে চলতি বছরের ২৮ মে থেকে। অর্থাৎ আগামী বছরের ২৮ মার্চ তিনি ক্রিকেটে ফিরতে পারবেন।
শরীরের টেস্টোস্টেরন বাড়ানোর জন্য ক্লোমিফেন নিয়েছিলেন শহিদুল। যেটি টুর্নামেন্ট চলাকালীন ও এর বাইরেও ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাজেন্সি (ওয়াডা) কতৃক নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির স্বাভাবিক ইউরিন নমুনা পরীক্ষায় পজিটিভ হন শহিদুল।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com