
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।
মানুষের কল্যানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি ইতিহাসের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান হিসাবে পরিচিত।
কোটচাঁদপুর উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরনে নিরর কাজ করে যাচ্ছেন তিনি। তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারন মানুষের ভাগ্য উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারু ভাবে বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ , সর্বোপরি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসাবে জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় তিনি সর্বত্র সম্মানিত হচ্ছেন। তারুন্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি রাজনীতিতে নবীন নয়। তিনি অনেক প্রবীন। তার অভিজ্ঞতা অনেক।
সাদিয়া আক্তার পিংকি কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দ্বায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও উন্নয়নের উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন । এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছেন। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় মানুষের মুখ উজ্জ্বল করেছেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com