কোটচাঁদপুর সংবাদদাতা।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে মায়ের উপর অভিমান করে ফরহাদ হোসেন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। ফরহাদ পৌর এলাকার দুধসরা হঠাৎপাড়ার আক্তার হোসেনের ছেলে। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তিনি রংমিস্ত্রির কাজ করতেন।
মৃতের বড় ভাই ফারুক হোসেন বলেন, পারিবারিক কাজ নিয়ে মায়ের ওপর অভিমান করে শনিবার রাত ৯টার সময় বাড়ি থেকে বের হয়ে যায়। ওই রাতেই আমরা তাকে খুঁজতে বের হই। না পেয়ে বাড়িতে ফিরে আসি। ভোরে পাশের বাড়ির সাহিদা খাতুন বাগানে আম কুড়াতে গিয়ে গাছে ফরহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
ফারুক হোসেন আরও বলেন, ‘মরদেহ দেখে ৯৯৯ নম্বরে কল করা হয়। এর পরও পুলিশ না যাওয়ায় থানায় যাই। অনুমতি নিয়ে মরদেহ নামিয়ে রাখা হয়। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. আজিজ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com