
দ্বাদশ জাতীয় সংসদে হুইপ নির্ধারণ করা হয়েছে। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফি বিন মর্তুজাসহ পাঁচজন হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যরা হলেন- জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত আবু সাইদ মাহমুদ আল স্বপন, দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচিত ইকবালুর রহিম, কক্সবাজার সদর আসন থেকে নির্বাচিত সাইমুম সরওয়ার কমল ও নারায়ণগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত নজরুল ইসলাম বাবু।
এর আগে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com