মোঃ আব্দুর রহমান অনিক।।
সত্য হলো জীবনের ভিত্তি। সত্যের উপর দাঁড়িয়েই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। মিথ্যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, সম্পর্ক নষ্ট করে এবং সমাজকে দুর্বল করে তোলে।
প্রবাদে বলে মাছ না পেয়ে ছিপে কামড়। এমনই একটি ঘটনা ঘটেছে আমাদের এলাকার সুনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে। কিছু স্থানীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কিছু বিবেকবান মানুষ সত্য কে ধামাচাপা দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে, ব্যাক্তিগত ক্ষোভ, আর রাজনৈতিক প্রতিহিংসার ক্ষোভ থেকে একটি কুচক্রি মহল কোন একজন ব্যাক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এখনো তৎপর। মিথ্যা দিয়ে কখনো সত্যকে আড়াল করা যায় না । সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে।এ জন্য ইসলাম জীবনের সর্বক্ষেত্রে সত্যের অনুসরণ করার নির্দেশ দেয়।সত্যই চূড়ান্ত। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। তা যেকোনো সময় ধ্বংসের মুখোমুখি হবে।
ইসলাম ধর্মে : মিথ্যার অনুসরণ ও সত্য-মিথ্যার মিশ্রণ থেকে বিরত থাকতে বলেছে। ইসলাম ধর্মে সত্যের অনুসরণের আগে, তা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।পবিত্র কুরআন শরীফে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে। যেন অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের অনুতপ্ত হতে হয়।’ (সুরা হুজরাত, আয়াত : ৬)।
সত্য-মিথ্যার মিশ্রণ নিষিদ্ধ : আল্লাহ সত্য-মিথ্যার মিশ্রণে সত্যকে আড়াল করতে নিষেধ করেছেন।
মহান আল্লাহ বলেন, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত কোরো না এবং জেনেশুনে সত্য গোপন কোরো না।’ (সুরা বাকারা, আয়াত : ৪২)।
আমাদের সমাজে কোন এক ব্যক্তি যদি তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অসৎ কাজ করে থাকে, তবে তার বিচার করা হোক,সঠিক ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে। সেইসাথে ওই ব্যক্তির অসৎ কাজের সহযোগী যারা যারা ছিলেন তাদের সকলকে নিয়ে আসা হোক মুখোশের আড়াল থেকে। প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের সম্পদ, এখানে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হওয়া মানে , আমাদের সকলের ভাবমূর্তি নষ্ট হওয়া। করণ আমাদের ছেলে মেয়েরা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। স্বাধীন দেশে, স্বাধীন ভাবে, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটা স্টুডেন্ট সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিন দেশের সেবায় নিয়োজিত থাকবে এবং একটি স্মার্ট উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হয়ে ওঠার জন্য নতুন চিন্তাধারা ও নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com