মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের মুজিবনগরে পুরন্দরপুর গ্রামে মেসার্স ডালিম ব্রিক্স ইটভাটায় চুরি হওয়া ২টি ট্রাক্টরের ব্যাটারি কুষ্টিয়ায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়।
চুরির ঘটনাটি ঘটে ১৩ আগস্ট রাত ৮টা থেকে ১৪ আগস্ট ভোর ৫টার মধ্যে। এ সময় ইটভাটায় থাকা ২টি ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়।
এসআই স্বনজীব বিশ্বাসের দিকনির্দেশনা ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আজ মঙ্গলবার রাতে সংগীয় ফোর্সসহ কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি পুরন্দরপুর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. লাল্টু মিয়া ওরফে লালকে (৩০) গ্রেফতার করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com