মুজিবনগর প্রতিনিধি।।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর গ্রামের জাকের গাইনের ছেলে আলম গাইনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যৌথবাহিনী আলম গাইনের ঘরের সামনে ধানের গোলার ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান চালায়। অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত আলম গাইন অভিযান শুরুর আগেই পালিয়ে যায়।
ওসি আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৩৮রাউন্ডগুলিঅভিযানউদ্ধারওয়ানশুটারগানমুজিবনগরযৌথবাহিনী
Share
Tweet
Share
Pin
Share
0Shares
মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি 64 ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১২:১৭ image_print
মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ হোসেন, যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, ইলিয়াস হোসেন, সজীব, ইকবাল হোসেন, রাকিবুল ইসলাম সজলসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রশাসন ও সরকার মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিরোধী দলের নেতাকর্মীদের দমন করছে। তারা অবিলম্বে এই অরাজক পরিস্থিতির অবসান এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com